বিশ্ব জ্যাজ সঙ্গীত দিবস - কিছু কথা
-----------
সব ব্যাপারে আমার একটু পাকামো না মারলেই নয়। বয়েসের একটা ইয়ে আছে তো, কি আর করা যাবে। যদিও এই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। তাও একটু আধটু গান বাজনা যা শিখেছি , তাও সে আমার বন্ধুর কৃপায়। ওর প্রবল উৎসাহ আর ওর কালো রঙের f-hole Acoustic Guitar টা না থাকলে এসব এর সংস্পর্শে আসাই হত না। আজ বিশ্ব জ্যাজ দিবস তাই মনে হলো এই নিয়ে দু চার কথা লিখি।
জ্যাজ শোনার শুরু সেই ছোট্ট বেলায় , তখন জানতাম না ওই ফরম এর মিউজিক এর নাম জ্যাজ। ছোটবেলায় , মানে ৬০ এর দশকের শেষের দিকে বা ৭০ দশকের প্রথম হবে দাদাভাই এর রেকর্ড চেঞ্জার এর সাথে অনেক কটা বিদেশী vinyl record ছিল। সেগুলোর মধ্যে একটা নাম্বার খুব ভালো লাগতো , Sidewinder ,, কার বাজানো ছিল সেটা মনে ছিল না , পড়ে জেনেছি। সেটা ছিল আমার জীবনে জ্যাজ এর প্রথম অভিজ্ঞতা। কেন যে ভালো লেগেছিল জানি না। আরো অনেক রেকর্ড ছিল , কিন্তু বার বার ওটাই শুনতাম। Golden guitar , persuasive percussion , এর সাথে আরো কিছু এ্যালবাম ছিল। কিন্তু Sidewinder শুনতেই বেশি ভাল লাগত। পরবর্তী কালে গিটার শেখার সময় দুম করে একদিন take five এর notation দিয়ে বলল বাজা। মজাটা বুঝলাম । কিন্তু তখন সেভাবে চর্চা করা হয় নি। তখন রক এর মোহ অনেক বেশি করে পেয়ে বসেছিল। তার অনেক অনেক পরে যখন একজন মেন্টার এর সাহায্য পেয়ে মিউজিক থিওরী গুলো একটু একটু করে বোধগম্য হতে শুরু করল, জ্যাজ , ব্লুজ এর সীমাহীন সমুদ্রে পাড়ি জমালাম। এখনো ভেসে চলেছি,, প্রতিদিনই notes গুলোকে নতুন করে দেখতে পাই , এটা একটা অদ্ভুত নেশা নেয়া ভালোলাগা। যেটুকু পারি তারই একটা ছোট টুকরো পোস্ট করলাম , as a humble tribute to every pioneers who have contributed, enriched, evolved the treasure of the Jazz music.
No comments:
Post a Comment