স্মৃতিচারণ ১২ - অবতারের অবতরণ
আজকাল ফেসবকে অনেক সুন্দর সুন্দর রিসার্চ করা লেখা , বা সুন্দর ভাষার বাঁধুনি তে মিষ্টি গল্প, কত না জানা কথা নিযে ছোট্ট কোনো একটা টীকা , বেড়াতে যাবার হৈ চৈ করা উপাখ্যান, সব পোস্ট করে। কিন্তু আমার একটাই কাজ হয় স্মৃতিচারণ , নাহলে ছবি তোলা নিয়ে খানিক বক বক , কখনো সখনো দু একটা গিটার বাজানো পোস্ট করি । আসলে যা পারি তাই নিয়ে দ্রিম দ্রিমা দ্রিম করে ঢাক পেটানো। কিন্তু আসল কথা হল না পারি রিসার্চ, না পারি লেখা লিখি। একটা বুড়ো হাবড়ার তো একটাই সম্বল , সেটা হল দীর্ঘ ৫৮ বছরের স্মৃতি (দু আড়াই বছর বয়েসের আগের কোন স্মৃতি মনে পড়ে না , তাই দু বছর ডিসকাউন্ট করে দিলাম )। আজও সেই পুরোনো দিনের কথা নিয়েই বকর বকর।
আমি যখন ছোট ছিলাম ( সত্যি বলছি ডাক নাম বুড়ো হলেও, বছর পঞ্চাশ আগে এতটা বুড়ো ছিলাম না , ছোটই ছিলাম )। তখন সব নানা রকমের কান্ড ঘটত। আমার বড় দাদা মানে দাদাভাই এর যখন বিয়ে হল আমি তখন মাত্র ৩ বছর বয়সের ছানা। কাজেই বৌদির সাথে আমার সম্পর্কটাই একদম অন্য রকমের ছিল। সে গল্প না হয় অন্য দিন হবে। যা বলছিলাম , যেহেতু অনেকটাই ছোট ছিলাম , আমাকে শাসন করার অধিকারও ছিল বৌদির। আমিও একটু গন্ডগোলের মাল ছিলাম। রোজই কিছু না কিছু ঝামেলা পাকাতাম। বাড়িতে সবার থেকে ছোট , তাই গণ্ডগোল পাকালে বেশ চাপ হয়ে যেত। সবাই মিলে বকাবকি শুরু করে দিত। কিন্তু বড় বৌদি সেভাবে কোনোদিন সে ভাবে বকাবকি করত না , শুধু বলতো " অবতার একটা " কিম্বা " কোথাকার অবতার কে জানে " ,, কোনো কোনো দিন শুনতে হত " এমন অবতার আগে দেখি নি " । বাংলা বা হিন্দু পুরাণ অনুসারে বিষ্ণু বাবুর অনেক অবতার একটা নয় বোধহয় দশ দশটা । এই ক্ষেত্রে "অবতার" কথাটা খুব সম্মানের । কিন্তু যে অবতার এর কথা বলছি সেটা কিন্তু মোটেই কোন বিশেষ প্রশংসনীয় সম্বোধন নয়। সে যাই হোক , বড় হয়ে গেলাম তারপর । অনেকখানি বড় হয়ে যাবার পর "Avtar" নামে একটা মুভিও দেখে ফেললাম। নীল নীল সব অবতার। ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় । যেখানেই এই "অবতার" বা "অভ্টার" কথাটা শুনি , বৌদির কথা মনে পড়ে। কদিন আগে থেকে দেখচি অনেকেই নিজের নানান রকমের চেহারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানিয়ে পোস্ট করছে। ইগনোর করছিলাম , নিজে " আমি আলাদা , সবাই যা করে আমি সেটা করিনা " এমন একটা ভাব নিয়ে নিজেকে "class apart" ভেবে মনে মনে কলার তুলে ঘুরছিলাম । কিন্তু বুড়ো হলে যা হয় " try করে দেখি না , আমাকে কেমন লাগে ", হলাম না হয় একটু না, অ্যাপ ডাউনলোড হলো , বেশ কয়েকটা so called Avtar বানানো হলো। আমি তো ভয়ঙ্কর ভাবে impressed হয়ে গেলাম। বাস্তবিক ভাবে এর মানুষের মন ভালো করার উপায় খুঁজে দিয়েছে। হোক না সে কল্পনা , হোক না সে কৃত্রিম, ভালো লাগাটা তো আসল , ওটাই উপভোগ করা আরকি। তবে আমি একা কেন উপভোগ করব , তাই ছবি গুলো দিলাম পোষ্ট করে, সবাই মিলে দেখ। আফসোস একটাই বৌদি বেঁচে থাকলে এগুলো দেখে হয়তো বলতো " অবতার একটা ",,
অভ্র
২৬ শে এপ্রিল ২০২৪
No comments:
Post a Comment