আজ বিকেলে বেশ একটু দার্শনিক দার্শনিক লাগছিল নিজেকে এবং ভাবছিলাম আমরা কতবার না সুখের সন্ধানে ছুটেছি আর এসব করতে গিয়ে হয়তো আরও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছি। মানুষ নানা ভাবে চেষ্টা করে, অনেকগুলি বিকল্পের মধ্যে কোনো একটা সুখের উপায় খোঁজার চেষ্টা করে। কিন্তু অধ্যাবসায়ে বেশিরভাগ সময়েই বিভ্রান্ত হয়ে পড়ে বুঝতে পারি না যে আমরা আসলে কী খুঁজছি, আনন্দ বা সুখ। এই সব নিয়ে নানা কথা ভাবছিলাম , অনেক কথা এদিক ওদিক দেখছিলাম , শুনছিলাম আমি , কিন্তু একটা কথা খুব মনে ধরল , কোথায় যেন শুনলাম "সুখ একটি সিদ্ধান্ত,,," কি একটি চমৎকার বিমূর্ততা. একজন, যদি সিদ্ধান্ত নেয়, যে কোনও পরিস্থিতিতে খুশি হতে পারে। তাই আমরাও এই সপ্তাহান্তে খুশি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। শুক্রবার সন্ধ্যায় এ উৎসব শুরু হযে গেল। আমার এক বন্ধুর বাড়িতে হাজির হয়ে গেলাম , তারা তাদের মেয়ে তানিয়া ( সে অবশ্য আমাকে "দে মশাই" বলে ডাকে এবং আমি তাকে আমার "বান্ধবী" বলে ডাকি) এবং তার স্বামীর সুখ শান্তির জন্য কিছু পুজোর আয়োজন করেছিল। তারা এই অনুষ্ঠানের জন্য পুনে থেকে উড়ে এসেছিল তারা, এবং আমরা সুযোগ হারাতে চাইলাম না , সিদ্ধান্ত নিলাম এই উইকএন্ডে আমরা খুব হৈ চৈ করব। শনিবার আমরা আমাদের বাড়িতে আনন্দ উদযাপন হল , একটি জমকালো ডিনার পার্টি, সবাই মিলে খুব আনন্দ করল। একটু গান বাজনা , দুর্দান্ত খাবার এবং অবশ্যই একটি ছোট ফটো সেশন। আজও যেমন উদযাপন অব্যাহত ছিল, আমরা সবাই মিলে ব্রাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম, দক্ষিণ ভারতীয় খাবারের । ভরপেট খাওয়াদাওয়া , তারপর কোল্ড ব্রু কফি। ভাল লাগার ওভারলোড উইকএণ্ডটাকে memorable করে দিলো আর সামনের সপ্তাহের জন্য চার্জ করে দিল। কিন্তু সব থেকে বড় কথা হলো আমি বুঝতে যে কোনও বিজ্ঞজনের বক্তব্য কতটা সত্য। সপ্তাহান্তে খুশি হওয়ার সিদ্ধান্তটা বেশ ভালরক উদযাপনে পরিণত হল। ভাবলাম খুশী টা সবার সাথে শেয়ার করি,,,,
This afternoon I was feeling a bit Philosophical , and was wondering how often we chase happiness, just like that. In such quest we mostly land up in even more unpleasant situations. People get into grinds , put on lots of endeavour to find happiness by trying out one of the many options. During these efforts we mostly get confused what we are actually looking for, pleasure or happiness. But of late I have heard , in fact really liked a statement , " Happiness is a decision,,," what a wonderful abstraction. One , if decides , can be happy in any situation. So we decided to be happy this weekend. The celebration started on Friday evening. There was little get together on at my friend's place as they have arranged it for some Puja for the wellness of their kid Tanya (eventually she calls me " De Moshai" and I call her my girlfriend ) and her hubby. They came down from Pune for the occasion, and we decided to make the this weekend to be a happy one. Saturday we had a gala dinner at our place , they all came down and warmed up our nest. Good food along with awesome lubricants, engaging music, and of course a short photo session. As the celebration continued today , we all went out for a brunch , savoured South Indian cuisine. Zoomed around the city, had cold brew to chill. The the overloaded dollops of happiness filled up the weekend hours to charge us for the week ahead.. and I realised how true is the statement some wiseman uttered. The decision to be happy over the weekend turned out to be quite a celebration.
Here come some snapshots of the happniezzz
No comments:
Post a Comment