Monday, August 17, 2020

আতঙ্ক নাকি ভালবাসা

আতঙ্ক নাকি ভালবাসা


ক্ষত বিক্ষত হয়ে গেল
নখের আছড়ে, ছিন্ন ভিন্ন অস্তিত্ব, 
আমার ভালবাসা , নাকি সে এক আতঙ্ক
রমণীয় ছন্দে হেঁটে আসে
সিক্ত প্রেম ,ভাসে নগ্ন হয়ে
মেঘে মাখা মেঘনা জলে
নাকি সে হলুদ নদী
পাড় ভেঙে ভাসিয়ে দিল
হাতের মুঠোর শেষ আশা ভরসা ।

তবুও হেঁটে চলেছি , পথ আঁকাবাঁকা
পাড় করেকাবাকা, ফেটে যাওয়া 
ভালবাসা বুদবুদ , উন্মুক্ত বুকের গন্ধে 
নেশার আগুন , জ্বালিয়েছি অকারনে
গায়ে মেখে আছে এখন , 
থাবা থাবা জারজ জন্ত্রনার, গন্ধ
অনেকটা , পুরনো মদের মত
আকণ্ঠ পান করেও, 
আকাশের রঙ এখন ফ্যাকাশে ।

ওই বেঞ্চের ধারে বসেছিল সেদিন 
দু হাত ব্যাবধান ছিল , দুজনের মাঝে
শেষ বারের মত দেখা করে গেল
এসেছিল আগুন নিভিয়ে দিতে
সাক্ষী রেখেছিল দুজন , 
জলের পাড়ে এক নৌকা , 
আর সামনে বসে থাকা এক শালিক 
ভেজা অস্থি ছাই , মেঘনা পাড়ে
কাদা মাটি , সময় পেরিয়ে 
গায়ে ঘাসেচাদর পড়ে ,
ভালবাসা চাপা দিল 
তার পুড়ে যাওয়া শ্বেতীর দাগ ।

- অভ্র
১৮ই অগাস্ট ২০২০








Monday, July 27, 2020

সম্পর্কনাম ২ - ভাবনা চিন্তা ,, মা

কোভিডি 19 এর ঠ্যালায় গৃহ বন্দী হয়ে আছি, যতই মুখে ফুটানি দেখাই না কেন ,মনের মধ্যে সব সময় একটা চাপ, যাকে বলে fear of uncertainty,, এমন অবস্থায় খালি বসে থাকলে মাথায় অনেক রকমের ভাবনা আসে ,এসে জড়ো হয়, তাই ভাবলাম লিখে্ ফেলি , 

সম্পর্ক নিয়ে তো সবাই নানা কথা বলে , নানা ভাবে ডাকে, নানা চোখে দেখে , কেউ কেউ নানা উপায়ে সম্পর্ক  চেখেও দেখে । সে সব কথা থাক ,, যে কথা হচ্ছিল ,, ভাবছিলাম যে আমাদের জীবনে তো কত কত মানুষের কাছাকাছি আমরা আসি , কত রকমের সম্পর্ক গড়ে ওঠে , কত রকম সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি ,, কিন্তু কটা সম্পর্ক টিকে থাকে , আর কটা সম্পর্কই বা আমরা জমিয়ে রাখি ,, আর কিছু সম্পর্ক তো আমরা " টেক ইট ফর গ্রান্টেড "  করে নি , যেমন মা এর সাথে সম্পর্ক ,, এই ব্রহ্মান্ডের শ্রেষ্ঠ সম্পর্ক যেটা আমরা সকলেই প্রায় এই ভাবেই ট্রিট করি । মায়ের কাজই তো নিঃস্বার্থ ভাবে সন্তানদের ভালবাসা ,, এটা আবার মেইনটেইন করতে হয় নাকি ,, মা তো খালি দিয়েই যাবে ,, কিছুমাত্র ভালবাসা ফেরত পাবার আসা তার করা উচিত না , এ এক অদ্ভূত ব্যাপার ,, কিন্তু এই সম্পর্ক যেকোন বুদ্ধিমান প্রাণীর জীবনের সবথেকে দামি মূলধন,, অবশ্যই আমরা সেটা মানি না , নাহলে বৃদ্ধাশ্রমে এত এত মায়েদের ভিড় কেন ? 

Saturday, July 18, 2020

রক্ত রাঙা প্রেমের আগুন

রক্ত রাঙা প্রেমের আগুন

শাওন মাসে
মিথ্যা ফাগুন
জ্বলুক আগুন
জ্বলুক আগুন
মন দরিয়ায়
ভাসতে থাকুন
ফাগুন হাওয়ায়
হারিয়ে গিয়ে
সাঁঝের বেলায়
চাঁদের আলোয়
ভিজতে থাকুন
রাতের কালে
ভালোবাসার
ছন্দে মাতুন
নতুন সুরের
মুর্ছনাতে ,
রাঙা ঠোঁটের
চুম্বনেতে
হারিয়ে যাওয়ার
নেশায় মাতুন

রাতের শেষে
আঁধার আলোয়
বেরিয়ে পড়ুন

দিগন্তে আজ
নতুন আলো
পুব আকাশে
ঘুচিয়ে কালো

তখন মনের
জানলা জুড়ে
রক্ত রাঙা
প্রেম আগুনে
আবার করে
পুড়িয়ে মারুন ।।

অভ্র
- ১৮ই জুলাই ২০২০


Tuesday, March 24, 2020

ইচ্ছামতী বইছে এখনো কলকাতার বুকে ,

ইচ্ছামতী বইছে এখনো কলকাতার বুকে ,
উত্তাল ঢেউ , সৃষ্টি করছে অবিরাম
নতুন গানের সুর , মাটির গন্ধ মাখা
তবুও আমি জানি , একদিন
ওই ঢেউ এর তালে তালে আসবে
অভিমানের সুনামি ,, আমি জানি
আবার ভেসে যাবে , সেদিন এর মত
মাটির ঘর আমার , আমিও ভাসবো সেদিন
নতুন করে , সেই শেষের ভালবাসায়
দেখেছ তুমি , আজকের আকাশ
তারার আলো , ডুব দিয়েছে নীল অন্ধকারে
আর তোমার উন্মুক্ত পিঠে
আমি এঁকে দিলাম হলুদ আলোর আঁচড়।।

- অভ্র
২৪শে মার্চ ২০২০

Friday, March 6, 2020

নাম নেই

নাম নেই

আসলে কিছুই মুছে যায় না
ধুলোয় ঢাকা পড়ে ভালবাসা
ঝড় উঠুক আজ , তাহলে হয়তো, 
উড়িয়ে দেবে সব জঞ্জাল,
দেখতে পাবি, এখনো সে মন মানিক্য ,,
ঝলমল করে ,, দেখ না ছুঁয়ে আবার 
না হয় আলোয় ভরলি আকাশ আবার,,,,,

অভ্ৰ
মার্চ ২০২০

Saturday, February 29, 2020

সম্পর্কনামা ১ - উনি


হঠাৎ সকাল বেলা এক প্রশ্ন উড়ে এলো আন্তর্জালে
" ইনি কে ? " …. এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ কি ? চেষ্টা করতে ক্ষতি কি , তাই না 
উনি আমার খুবই কাছের মানুষ ,, উনি ও আমাকে তাই মনে করেন বলেই জানি, উনি খুব ভালো কবিতা লেখেন , আর খুব ভালো ভালোবাসতেও  জানেন . এনার হাতের রান্না খাবার সুযোগ না হলেও , রান্না করা খাবার এর ছবি দেখে, জিভে জল এসে যায়। 
বিদুষী মানুষ উনি ,, অনেক পড়াশুনা ,, রবীন্দ্র ভক্ত ,, রবি ঠাকুরের কাজ সমস্তটা ইনি আত্মস্থ করেছেন ,, যা সাধারণ মানুষের এক জীবনের কম্ম না , গান ভীষণ ভালবাসেন , আর ভালবাসেন কলকাতাকে ভীষণ ,, কম পক্ষে বছরে তিন চার বার কলকাতায় কদিন কাটিয়ে যান।  খুব সুন্দর করে সাজতে পারেন উনি  আর পারেন ভালবাসতে একদম অকারণে ,,আর কার কাছে উনি কি আমি জানি না, তবে আমার কাছে উনি এক ভালবাসার আকাশ,( বেশ বোকা বোকা শোনাচ্ছে , তা শোনাক ),, এই ভালবাসার অবশ্য কোনো নাম ধাম নেই ,,সে যাই হোক ,, আমি তো সব সময় এটা মনে করি  যে এমন একজন মানুষের সান্নিধ্য পাওয়া সব মানুষের ভাগ্যে হয় না।
তবে পৃথিবীর সব জায়গাটা জুড়ে সব সময় শুধু গোধূলি , তা তো হয় না , গোধূলি পেরিয়ে সন্ধ্যা নামে , তারপর রাত নামে ,, রাতের সাথে আসে গভীর গহন অন্ধকার,, ওনার সাথে আমার সম্পর্কেও " চক্রবৎ পরিবর্তন্তে দুঃখাণি চ সুখানি চ,, " ,, কারনে অকারনে (বেশীর ভাগটাই অকারনে ) তুমুল ঝগড়া বেঁধে যায় ,, সপ্তম সুরে গলাবাজি ,, " তুমি ঘৃণ্য , তুমি পাতক , তুমি অভিশপ্ত ,," এই সব নানা কথার মিসাইল আমার উপর এসে পড়ে,, আমার তখন ওই মধ্য প্রাচ্যের গরীব দেশের মত হাল হয়ে পড়ে ,, গোলা বর্ষণ শেষ হলে , চারিদিক অদ্ভুত শান্ত হয়ে পড়ে , শুধু থাকে হাওয়ায় মন জ্বলে যাওয়া পোড়া গন্ধ ,, এলোপাথাড়ি গোলা বর্ষণ এর পর সব শান্ত আর ভারী বুট এর শব্দ আস্তে আস্তে দূরে মিলিয়ে , , তারপর চালু হয়  " post war incommunicado| " , কখনো তিনদিন, কখনো তিন সপ্তাহ , যোগাযোগ হীন অবস্থা , সব রকমের কথার আদান প্রদান এক্কেবারে বন্ধ , whatsapp এ কারফিউ।  কিন্তু তখন চলতে থাকে বোবা কথা , মুখে নয় , আঙ্গুল দিয়ে নয় , মন দিয়ে চলতে থাকে রাজ্যের কথা বার্তা। এমন চলতে চলতে প্রাণ যখন প্রায় হতাশ , সেই সময় একটা ছোট্ট টেক্সট " ভালো আছো ? আমাকে মিস করছ কি ? " .. আমার্ উত্তর " হুঁ বল , আমি ভালো আছি ,তুই ? "  এই মুহূর্তের অপেক্ষা থাকে দুজনেই , প্রতিবার ,, তারপর যুদ্ধ শেষ , সব ভুলে  ফিরে যাই , সমস্ত জমা কথা প্রায় এক লহমায় বলার চেষ্টায় সব ভেসে যায় ,কিছুই সেভাবে বলা হয়ে ওঠে না। সমস্ত রাগ অভিমান ভেসে যায় এই ইটার্নাল জোয়ারে।
সাধারণ ভাবে পড়লে মনে হতে পারে এটা একটা প্রশংসা পত্র , কেউ বা ভাবতে পারে এ এক নব্য প্রেমপত্র  .... সে যে যা ভাবে ভাবুক না , আমার তাতে কি , আমি বলি এ শুধু নতুন করে ব্যক্ত করা এক  সম্পর্কনামা ,,, যে সম্পর্কের কোন নাম নেই , তবুও সে ভীষণ ভাবে বর্তমান ,,, হোক না সে রকম , নাই দিলাম কোনো নাম ,, আকাশের তো অনেক নাম , ভেবে নিও কোন একটা ,,,


অভ্র 
২৯ শে  ফেব্রুয়ারি ২০২০