কোভিডি 19 এর ঠ্যালায় গৃহ বন্দী হয়ে আছি, যতই মুখে ফুটানি দেখাই না কেন ,মনের মধ্যে সব সময় একটা চাপ, যাকে বলে fear of uncertainty,, এমন অবস্থায় খালি বসে থাকলে মাথায় অনেক রকমের ভাবনা আসে ,এসে জড়ো হয়, তাই ভাবলাম লিখে্ ফেলি ,
সম্পর্ক নিয়ে তো সবাই নানা কথা বলে , নানা ভাবে ডাকে, নানা চোখে দেখে , কেউ কেউ নানা উপায়ে সম্পর্ক চেখেও দেখে । সে সব কথা থাক ,, যে কথা হচ্ছিল ,, ভাবছিলাম যে আমাদের জীবনে তো কত কত মানুষের কাছাকাছি আমরা আসি , কত রকমের সম্পর্ক গড়ে ওঠে , কত রকম সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি ,, কিন্তু কটা সম্পর্ক টিকে থাকে , আর কটা সম্পর্কই বা আমরা জমিয়ে রাখি ,, আর কিছু সম্পর্ক তো আমরা " টেক ইট ফর গ্রান্টেড " করে নি , যেমন মা এর সাথে সম্পর্ক ,, এই ব্রহ্মান্ডের শ্রেষ্ঠ সম্পর্ক যেটা আমরা সকলেই প্রায় এই ভাবেই ট্রিট করি । মায়ের কাজই তো নিঃস্বার্থ ভাবে সন্তানদের ভালবাসা ,, এটা আবার মেইনটেইন করতে হয় নাকি ,, মা তো খালি দিয়েই যাবে ,, কিছুমাত্র ভালবাসা ফেরত পাবার আসা তার করা উচিত না , এ এক অদ্ভূত ব্যাপার ,, কিন্তু এই সম্পর্ক যেকোন বুদ্ধিমান প্রাণীর জীবনের সবথেকে দামি মূলধন,, অবশ্যই আমরা সেটা মানি না , নাহলে বৃদ্ধাশ্রমে এত এত মায়েদের ভিড় কেন ?
No comments:
Post a Comment