কিসের গন্ধ মাখিস গায়ে
ওরে, বাপাল পোড়া মন মানবী
কিসের গন্ধ মাখিস গায়ে
আকাশ যদি পুড়েই গেল
থাকলি না হয় আমার হয়ে।
ছায়া আর শূন্যমায়ায়
মহামুল্য পরকীয়া
হয়তো কোন হাসনুহানা,
আর উষ্ণ কটা বিকালবেলা
আসছে হেঁটে নতুন পায়ে
শীতল সে এক ভালবাসা
প্রশ্ন তখন প্রশ্ন করে
অন্ধকারে আলো,
নাকি নয়ন কেন কঠিন কালো
উষ্ণ মায়া ভেজা, স্তনবৃন্ত কামড়ে ধরে
নিবিড় হয়ে আসল তখন
গন্ধ মাতাল সমুদ্র ঘ্রাণ,
হয়তো কোন জ্বলন্ত প্রাণ
একটা কোন জ্বলন্ত হাত
দশটা আঙুল, দশম স্পর্শ
স্বপ্নে দখল, সমুদ্র স্নান
হাঁটলো হাওয়ায়, কাদম্বরী
সর্প মতি, সর্প গতি,
যোনি স্রোতে উন্মাদনা,
বিলম্বিত লয় ।।
উন্মাদিনী গাইছিল গান
তখন অথৈ সন্ধ্যা ঘনায়,
নোনা হাওয়ায় গান ভাসিয়ে
মন ভরেনা,
বিকল মনের দুয়ার খুলে
নগ্ন হলো, নিজের সাথে,
হয়তো সে আজ আসবে ঘরে,
জাগবে বাসর নতুন করে ।।
- অভ্র
- ১৩ই আগস্ট ২০২৬
No comments:
Post a Comment