Saturday, February 29, 2020

সম্পর্কনামা ১ - উনি


হঠাৎ সকাল বেলা এক প্রশ্ন উড়ে এলো আন্তর্জালে
" ইনি কে ? " …. এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ কি ? চেষ্টা করতে ক্ষতি কি , তাই না 
উনি আমার খুবই কাছের মানুষ ,, উনি ও আমাকে তাই মনে করেন বলেই জানি, উনি খুব ভালো কবিতা লেখেন , আর খুব ভালো ভালোবাসতেও  জানেন . এনার হাতের রান্না খাবার সুযোগ না হলেও , রান্না করা খাবার এর ছবি দেখে, জিভে জল এসে যায়। 
বিদুষী মানুষ উনি ,, অনেক পড়াশুনা ,, রবীন্দ্র ভক্ত ,, রবি ঠাকুরের কাজ সমস্তটা ইনি আত্মস্থ করেছেন ,, যা সাধারণ মানুষের এক জীবনের কম্ম না , গান ভীষণ ভালবাসেন , আর ভালবাসেন কলকাতাকে ভীষণ ,, কম পক্ষে বছরে তিন চার বার কলকাতায় কদিন কাটিয়ে যান।  খুব সুন্দর করে সাজতে পারেন উনি  আর পারেন ভালবাসতে একদম অকারণে ,,আর কার কাছে উনি কি আমি জানি না, তবে আমার কাছে উনি এক ভালবাসার আকাশ,( বেশ বোকা বোকা শোনাচ্ছে , তা শোনাক ),, এই ভালবাসার অবশ্য কোনো নাম ধাম নেই ,,সে যাই হোক ,, আমি তো সব সময় এটা মনে করি  যে এমন একজন মানুষের সান্নিধ্য পাওয়া সব মানুষের ভাগ্যে হয় না।
তবে পৃথিবীর সব জায়গাটা জুড়ে সব সময় শুধু গোধূলি , তা তো হয় না , গোধূলি পেরিয়ে সন্ধ্যা নামে , তারপর রাত নামে ,, রাতের সাথে আসে গভীর গহন অন্ধকার,, ওনার সাথে আমার সম্পর্কেও " চক্রবৎ পরিবর্তন্তে দুঃখাণি চ সুখানি চ,, " ,, কারনে অকারনে (বেশীর ভাগটাই অকারনে ) তুমুল ঝগড়া বেঁধে যায় ,, সপ্তম সুরে গলাবাজি ,, " তুমি ঘৃণ্য , তুমি পাতক , তুমি অভিশপ্ত ,," এই সব নানা কথার মিসাইল আমার উপর এসে পড়ে,, আমার তখন ওই মধ্য প্রাচ্যের গরীব দেশের মত হাল হয়ে পড়ে ,, গোলা বর্ষণ শেষ হলে , চারিদিক অদ্ভুত শান্ত হয়ে পড়ে , শুধু থাকে হাওয়ায় মন জ্বলে যাওয়া পোড়া গন্ধ ,, এলোপাথাড়ি গোলা বর্ষণ এর পর সব শান্ত আর ভারী বুট এর শব্দ আস্তে আস্তে দূরে মিলিয়ে , , তারপর চালু হয়  " post war incommunicado| " , কখনো তিনদিন, কখনো তিন সপ্তাহ , যোগাযোগ হীন অবস্থা , সব রকমের কথার আদান প্রদান এক্কেবারে বন্ধ , whatsapp এ কারফিউ।  কিন্তু তখন চলতে থাকে বোবা কথা , মুখে নয় , আঙ্গুল দিয়ে নয় , মন দিয়ে চলতে থাকে রাজ্যের কথা বার্তা। এমন চলতে চলতে প্রাণ যখন প্রায় হতাশ , সেই সময় একটা ছোট্ট টেক্সট " ভালো আছো ? আমাকে মিস করছ কি ? " .. আমার্ উত্তর " হুঁ বল , আমি ভালো আছি ,তুই ? "  এই মুহূর্তের অপেক্ষা থাকে দুজনেই , প্রতিবার ,, তারপর যুদ্ধ শেষ , সব ভুলে  ফিরে যাই , সমস্ত জমা কথা প্রায় এক লহমায় বলার চেষ্টায় সব ভেসে যায় ,কিছুই সেভাবে বলা হয়ে ওঠে না। সমস্ত রাগ অভিমান ভেসে যায় এই ইটার্নাল জোয়ারে।
সাধারণ ভাবে পড়লে মনে হতে পারে এটা একটা প্রশংসা পত্র , কেউ বা ভাবতে পারে এ এক নব্য প্রেমপত্র  .... সে যে যা ভাবে ভাবুক না , আমার তাতে কি , আমি বলি এ শুধু নতুন করে ব্যক্ত করা এক  সম্পর্কনামা ,,, যে সম্পর্কের কোন নাম নেই , তবুও সে ভীষণ ভাবে বর্তমান ,,, হোক না সে রকম , নাই দিলাম কোনো নাম ,, আকাশের তো অনেক নাম , ভেবে নিও কোন একটা ,,,


অভ্র 
২৯ শে  ফেব্রুয়ারি ২০২০


1 comment:

  1. Besh anyorakom ... Porichito samporko k snyo maatray niye jaaowar rk obhinsbo chesta ... Choluk lekha

    ReplyDelete