Monday, February 25, 2019
Saturday, November 24, 2018
ঊশ্রী ,তুই
কত কথা বলি
তবুও তুই সে ঊশ্রী নদী
মনকে নিয়ে মনের সাথে থাকিস
পাড়ের সাথে নিবিড় হয়ে যাস
শব্দ শুনি শুধু, কথা আর হয়ে ওঠে কই ।।
২৪শে নভেম্বর ২০১৮
Wednesday, August 8, 2018
ছায়া বাড়ি
হঠাৎ চাঁদের আলোর ধাক্কায়
দুলে উঠল , অকারণ আবেগে
বাড়ীটা বেশ বয়স্ক , অনেকটাই
চিলেকোঠায় জমিয়ে রেখেছিল
বেশ কিছু অবৈধ যৌনতা,,
দেয়ালে বেয়ে ওঠা ভেজা শামুক গুলো
বাহানা খোঁজে , নিরুদ্দেশে যাবার
শ্যাওলা পড়া কলতলায় , নিদারুণ নগ্নতা
স্নান করে দিনের শেষে ,,
ধূসর ছ্যাতলা পড়া , বাড়ি ভেঙে দেবে
ওরা বলে চলেছে এক নাগাড়ে
"শালা ওই বাড়ি দিলে সমাজ নস্ট করে
,,, "
ওই বাড়ি এখনও সেই গান গায়
কাল রাতেও গেয়েছিল ,, বুড়ো বাড়িটা
আগস্ট 2018
Friday, February 9, 2018
আকন্ঠ
গায়ে মেখে থাকি তোর ভালোবাসা
এখনো সে রাতের স্বপ্ন চুম্বন,
ভিজে আছে আমার অধর আজও
আকন্ঠ স্বপ্নপানের পর
আজ ভোর না হলেই বেশ ছিল ।
--- অভ্রজিত
রোজ প্রতিদিন
তরল আগুন
তরল আগুন পান করে
গলায় এখন উষ্ণতা
গান তুমি বাষ্প হয়ে এসো
আমার নিঃশ্বাসে প্রশ্বাসে
ঘরের দেয়ালে রক্তপাঁচালী
বিছানা জুড়ে রক্তিম, নিথর
অকারণ বাসা বেঁধেছে স্বপ্ন
একমাস একসাথে ঘর করে
সময়ের জঠর গভীরে,
আজ উন্মুক্ত হল, প্রাচিন আগুন
জনপথ জুড়ে, ছায়াপথ ঘিরে
চলেছি কিছু পথ,একসাথে
মুক্তি উন্মাদনার ইতিহাস রচনা
কথোপকথন , নাকি পরিহাস
যৌনস্রোতা উন্মুখ দল
ধ্বংস মিছিলে সামিল
ভিজেছে রক্তস্নানে তারা
বাতাস ভেজাল অকারন নগ্নতা।
ভালবাসা আজ অনেক রাতে বাড়ী এল
যাই দেখি দুমুঠো খাবার দিয়ে আসি।।
-অভ্র
মে /২০১৫
অর্থহীন বাজে কথা ,, কিছু
অর্থহীন বাজে কথা,, কিছু
----------
যতভাবি বুকভরে বাতাস নেব,
তখনই গঙ্গা পাড়ের ডাহুকী
হাহাকার তুলে ডেকে ওঠে,
আর আমার নাম লেখা একটা খাম
ভাসিয়ে দেয় তৃতীয় ঢেউএর সাথে
খামে ভরা থাকে বেশ কিছু আকণ্ঠ আর্তনাদ
রোজ বিকালের শেষ প্রহরে
জলের সাথে মিশে হয়ে ওঠে
কাদা মাখা বেকার কিছু বেগুনী স্বপ্ন।।
বাবুঘাটের সেই একরত্তি ছেলেটা আজও
তার অনাথ বোনের জন্য খাবার খুঁজে আনে
সন্ধে বেলায় ভাসমান কিছু মুখ
উঠতি সাধুদের সাথে নেশা করে
বেগুনী স্বপ্ন গুলোকে চ্যালেঞ্জ জানায়,,,
অভ্র
জুন ২০১৭
সময় ঝাপসা হয়ে এল
সময় ঝাপসা হয়ে এল
পথ চলা শুরু হয়েছিল
অকারণ, কোন অবান্তর
নেশাখোর পথিকের ভালবাসা
ভোরের কুয়াশা মেখেছিল
তোর ভেজা বুকের
সোঁদা স্যাঁতস্যাঁতে গন্ধ
দিগন্তে সময় গলে
বয়ে গেল সেদিন
অসামাজিক রক্তাক্ত রজস্রাবে
ঠিক তখনি এক আগুন পাখি
ঘর বাঁধল ইচ্চামতী নদী পাড়ে।।
সে বছর দোলে পুর্ণিমায়
ইচ্চামতী পাড়ে,
চিতায় শুয়ে আবার
জ্যোৎস্না স্নান করেছিলাম।।
অভ্র
ফেব্রুয়ারি ২০১৭