তরল আগুন পান করে
গলায় এখন উষ্ণতা
গান তুমি বাষ্প হয়ে এসো
আমার নিঃশ্বাসে প্রশ্বাসে
ঘরের দেয়ালে রক্তপাঁচালী
বিছানা জুড়ে রক্তিম, নিথর
অকারণ বাসা বেঁধেছে স্বপ্ন
একমাস একসাথে ঘর করে
সময়ের জঠর গভীরে,
আজ উন্মুক্ত হল, প্রাচিন আগুন
জনপথ জুড়ে, ছায়াপথ ঘিরে
চলেছি কিছু পথ,একসাথে
মুক্তি উন্মাদনার ইতিহাস রচনা
কথোপকথন , নাকি পরিহাস
যৌনস্রোতা উন্মুখ দল
ধ্বংস মিছিলে সামিল
ভিজেছে রক্তস্নানে তারা
বাতাস ভেজাল অকারন নগ্নতা।
ভালবাসা আজ অনেক রাতে বাড়ী এল
যাই দেখি দুমুঠো খাবার দিয়ে আসি।।
-অভ্র
মে /২০১৫
No comments:
Post a Comment