সময় ঝাপসা হয়ে এল
পথ চলা শুরু হয়েছিল
অকারণ, কোন অবান্তর
নেশাখোর পথিকের ভালবাসা
ভোরের কুয়াশা মেখেছিল
তোর ভেজা বুকের
সোঁদা স্যাঁতস্যাঁতে গন্ধ
দিগন্তে সময় গলে
বয়ে গেল সেদিন
অসামাজিক রক্তাক্ত রজস্রাবে
ঠিক তখনি এক আগুন পাখি
ঘর বাঁধল ইচ্চামতী নদী পাড়ে।।
সে বছর দোলে পুর্ণিমায়
ইচ্চামতী পাড়ে,
চিতায় শুয়ে আবার
জ্যোৎস্না স্নান করেছিলাম।।
অভ্র
ফেব্রুয়ারি ২০১৭
No comments:
Post a Comment