Saturday, September 23, 2017
নেশা মুখের দল , , সেদিন
Saturday, August 19, 2017
আমি অ উ ব
- অভ্র
Friday, August 18, 2017
অন্ধকার ছোট হয়ে আসে
পরকীয়া স্বপ্নে আমার অন্ধকার ছোট হয়ে আসে
বৃত্তাকারে ক্রমশ প্রশ্নময় অতলান্ত বৃত্তে
তার মাঝে এক ছোট বৃত্ত, আমার আঁধার
ছোট হয়ে আসে , আমার নেশাতুর স্বত্বায়
যত ভালবাসি তোকে,
অন্ধকার ছোট হয়ে আসে বৃত্তাকারে , বৃত্তের মাঝে।
ক্রমশ লাল হয়ে ওঠে অন্ধকার,
তোর ভালবাসার রঙে
আমার রক্তের মৃত্যু হয়ে
কালো আঁধার
অন্ধকার ছোট হয়ে আসে বৃত্তাকারে, বৃত্তের মাঝে ।
অন্ধকার ছায়া খোঁজে অবিরাম , আপন শরীরে
অন্ধকার ক্রমশ ছোট হয়ে আসে বৃত্তাকারে , বৃত্তের মাঝে
আদিম লাল বৃত্ত , কালো হল
ভালবাসা পেল আন্ধকার,
তোর নীল রক্ত ভালবাসতে শিখল
বৃত্তাকার অন্ধকারে, অকারণে ।
অন্ধকার ছোট হয়ে আসে , আমার পায়ের নিচে
আমি নতুন করে নেশা মাখি
গায়ে মাথায় , আমার যৌন স্বত্বায়
বৃত্তাকার নেশা , অ্যারো গভীর হল
অন্ধকার ছোট হয়ে আসে বৃত্তাকারে বৃত্তের মাঝে ।
পুরনো কাঁচের গ্লাস , পুরাতন ঠোঁটের
নতুন ছোঁয়ায় রঙ্গিন হল
বৃত্তের মাঝে পরকীয়া লাল ঠোঁট
ভিজিয়ে দিল , আমার নতুন স্বপ্ন
শেষ ঘুমের বৃত্তাকার অন্ধকার স্বপ্নে
অন্ধকার ছোট হয়ে আসে বৃত্তাকারে বৃত্তের মাঝে ।
আলো ছিল বৃত্তের বুকের মাঝে বৃত্তাকারে
অচেনা জানলা ছিল আকাশের গায়ে আঁকা
ক্রমশ সময় অতিক্রম করল চৌকাঠ
বৃত্তাকার ভালবাসা , ছোট হয়ে আসে
জানলা পারের বিছানায় , অকারাণে
অন্ধকার ছোট হয়ে আসে বৃত্তাকারে বৃত্তের মাঝে ।
অন্ধকারের শেষ যাত্রার যাত্রীরা ফিরে এল
বৃত্তাকার নন্তুন বৃন্দ গানের ভালবাসায়
প্রশ্ন করো, আমি যে এক অক্ষম ভালবাসা
তবু অন্ধকার ছোট হয়ে আসে বৃত্তাকারে বৃত্তের মাঝে ।
-- অভ্র
অগাস্ট , ২০১৭
তুমি উষ্ণতা দাও
- অভ্র
Wednesday, August 16, 2017
আমার নিয়ম উল্টো
SINGLE MOLTO
আমার নিয়ম উলটো
সন্ধেবেলা হিসেব করে
গিলছি single molto
তার সাথে অল্প সল্প
কাবাব, বাদাম, গল্প
মন যে বলে ,কিন্তু মশাই
অভাব সেটার বড়ই
জিগাই তারে , কাঁদিস ক্যানে
প্রয়োজন কি তা বল
কোমড় বেঁধে আনবো ধরে
মোছ রে চোখের জল
কথা শুনে মনের মুুখে
ফুটলো হাসি
দুঃখ গেল গয়া কাশী
গানের জোয়ার ভাসিয়ে দিয়ে
সবাই হল উন্মত্ত ।
আমি তখন চুকচুকিয়ে
গিলছি single molto ||
অভ্র
আগস্ট 2017
Tuesday, August 1, 2017
গানের ছবি - ১
পরবর্তী কালে বড় হলাম , ইঞ্জিনিয়ারিং পাস করলাম , চাকরি হল , বিবাহিত জীবন এ প্রবেশ করলাম , আরতি মিস খোঁজ নেবার অনেক চেষ্টা করেছি , পাই নি ... পরে জেনেছিলাম উনি মানাসিক ভারসাম্য হারিয়েছিলেন , এখন জানিনা উনি বেঁচে আছেন কিনা , বেঁচে থাকলেও হয়ত অনেক বয়েস হয়ে গেছে ... কিন্তু আজও যখন শুনি ওই গান টা , আমার চোখের সামনে সেই ছবিটা ভেসে ওঠে ... আরতি মিস আর পুরনো অর্গান এর ঝলমলে আওয়াজ ... আর রবি ঠাকুর এর গান "খর বায়ু বয় বেগে ...।" আমরা কেউ আসলে বড় হতে চাই না ...
Friday, July 7, 2017
আজকের অরুণেশ্বর এর কথা
সে সুবাস ছড়িয়ে,,নিজে আড়ালে চলে গেল,, এদিকে বসন্ত বাতাস হাস্নুহানা ঘ্রানে মাতোয়ারা,,
দোল পুর্ণিমা অতিক্রান্ত হবার পর আজকের অরুনেশ্বর বের হয়েছে তখন নব্য কমলিকা এর খোঁজে। সে মনে মনে জানে কমলিকা বেশ একটু লাজুক, আর সেই সাথে আহ্লাদীও,, এ পাড়া সে পাড়া ঘুরে অনেক রাত এ রাজ প্রাসাদ এ ফিরে এলো অরুনেশ্বর। কুলদেবতার মন্দিরে রোজকার মত প্রণাম করে নিজ কক্ষে প্রবেশ করতেই সে অনুভব করল যে সে আজ এসেছে। তার ভালবাসার গন্ধে ভরে আছে অরুনেস্বরের আপন শয্যা কক্ষ, এ যেন কোন এক অসীম এর আহ্বান্,, ,
দুর দিগন্তে যেখানে মিসকালো আকাশের গায়ে তারা টিম টিম করে জ্বলছে, সেই সুদূরপানে দৃষ্টিবধ্য করে জানালা পার্শ্বে দাঁড়িয়ে ছিল কমলিকা , তার মনে সেই প্রশ্ন, ঈশ্বর যদি আমাদের কাছে আসার এভাবে সুযোগ করে দিলেন , তবে উনি অরুনেশ্বের কে এরকম কেন বানালেন ?
অরুনেশ্বর নিজের মনেই বলে উঠল ," এ সুবাস , এই ঘ্রাণ আমার মরমে মরমে , , , আজ এই ঘ্রাণ আত্মিকরন এর সময় এসেছে " , ধীর পদক্ষেপে সে এগিয়ে গেল , তার ভালবাসার ছবি আজ সে এঁকে দেবে কমলিকার অধরে ,
দুরে কথাও এক মাদলের তালে একদল মানুষ গান গাইছিল , আজকের অরুনেশ্বর আর কমলিকা এর হৃদস্পন্দন মিশে গেল সেই তালে তালে... চাঁদ তখন রক্তিম আভায় পুবআকাশে ...
অভ্র
জুলাই ২০১৭