ভাবতাম পারি,,, কিন্তু বুঝলাম
১. বিশারদ টাইপ এর ভাব দেখালেও, আমি অঙ্ক সেভাবে পারি না ( AI নিয়ে কাজ করতে গিয়ে বেশ নাজেহাল হয়ে যাচ্ছি )
২. লোকজন কে মিউজিক নিয়ে জ্ঞান দিতে না ছাড়লেও মিউজিক তেমন কিছু বুঝি না ( এটা কদিন আগে একটা বিশেষ উপায়ে বুঝেছি )
৩. গীটার ব্যাপারটা নিয়ে একটু ঘ্যাম ছিল, সেটা এক্কেবারে ফুস, আজকাল বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে গুলো কি দারুন বাজায়
৪. কত বড় বড় কথা, প্রায় ৫৫ বছর ধরে শাটার টিপি, হেব্বি গরম, ক্লাস এইট থেকে SLR ব্যবহার করি। আজকাল ৫ বছর ছবি তুলেই লোকজন কি ভাল ভাল কাজ করছে, রাশি রাশি মেডেল।
শুধু চারটে ব্যাপার বললাম , এই উপলব্ধিটা হতে ৬৩ বছর বয়স হতে হল। একদম ভাববেন না যে আমি এগুলো মনের দুঃখে লিখেছি, এটা আসলে একটা উপলব্ধির কথা। আমার মত এই রকম কার কার মনে হয় ? কি কি মনে হয় ? সাহস করে লিখে ফেলুন দেখি,,
No comments:
Post a Comment