২০০৫ সাল হবে , Google এর জন্ম হয়েছে , কিন্তু রমরমা ছিল Yahoo chat আর Orkut এর। সেই সূত্রে পুরোনো বন্ধুদের সাথে আবার করে যোগাযোগ , তাদের নতুন বন্ধুদের সাথে আলাপ , চেনাজানা বাড়ছিল বেশ । দু একজন সেলিব্রটি মানুষ ও ওই দলে ছিল। এদের কবিতা চর্চা করত বেশ কয়েকজন । আমি কবিতা পড়তাম , ভালই লাগত ,যদিও আমি কবিতা মনে রাখতে পারতাম না ,এখন ও পারি না । সে নিয়ে আমার বেশ দুঃখ আছে ,সে গল্পটা অন্য। এক দিন বলব। যা বলছিলাম , ওই সময় মুক্ত মঞ্চ বলে একটা ওয়েবসাইট ছিল সেখানে অনেকেই কবিতা লিখে লিখে পোস্ট করত । আমিও জুড়ে গেলাম, বেশ ভালো ভালো লেখা পোস্ট হত তখন । খুব উৎসাহ পেয়ে গেলাম । রোজ বেশ কিছু সময় কাটাতে লাগলাম ওই ওয়েবসাইটে কবিতা পড়ে । কয়েক জন নিয়মিত লিখত ওখানে ,, একজনের নাম খুব মনে আছে , সাগরনীল। আরো এক দুজন ছিল যাদের লেখা খুব ভালো লাগত। এর মধ্যে আমাকে কয়েকজন বলতে শুরু করল আমি কেন লিখিনা । ভীষন চাপ এ পরে গেলাম । আমার মত নন রোমান্টিক কাঠখোট্টা এক মানুষ নাকি কবিতা লিখব , তাই হয় নাকি। লেখালিখি করতে গেলে তো অনেক পড়তে হয় ,, সারা জীবন পড়লাম কোথায় । কয়েক জন তো উঠে পড়ে লেগে গেল , আমাকে দিয়ে কবিতা লেখাবেই , সে এক মহা জ্বালা । এক বন্ধু আমার একটা ছদ্মনামও দিয়ে দিল । ভেবে দেখলাম চেষ্টা করতে বাধা কোথায়। তবে মাথায় তো শুধু খানিক ফিজিক্স, অঙ্ক , ইঞ্জিনিয়ারিং, ফটোগ্রাফি , আর একটু গান বাজনা ,এক কোনায় কয়েকটা রবিঠাকুর , জীবনানন্দ , কিছু সুনীল গাঙ্গুলি , শক্তি চ্যাটার্জী ,,ব্যাস আমার দৌড় ওখানেই শেষ । তবে ভুল করে কয়েকটা অক্টাভিও পাজ , পাবলো নেরুদা পড়েছিলাম , সেই পোকাগুলোও ছিল। সেই সব পোকামাকড় গুলো দল করে মাথার ভেতরে কামড়ানো শুরু করল,, বাধ্য হলাম কলম ধরতে । একটা কবিতা লিখে ফেললাম , পোস্ট করে দিলাম মুক্ত মঞ্চে । উফফ কি শান্তি , এই জ্বালাতন থাকে মুক্তি । তখন কি জানতাম বিপদ ঘরের দরজায় দাড়িয়ে মুচকি হেসে কড়া নাড়ছে । লেখা পোস্ট করে ভুলেই গিয়েছিলাম , হঠাৎ ফোন ,যে আমার ছদ্মনাম দিয়েছিল সে ফোন করেছে ," মুক্ত মঞ্চ দেখো , কত লাইক পেয়েছ দেখ , জমে গেছে তো "। আমি তখন ভাবছি এটা কেন হল ? নিশ্চয় কোথাও ভুল হচ্ছে । খানিক সাহস সঞ্চয় করে ঢুকলাম ওয়েবসাইটে ,, এবার আমার অবাক হবার পালা , অনেক লাইক , অনেক কমেন্টস ,, তাদের মধ্যে কয়েকজন বেশ নামকরা কবি । বেশ একটা ভালোলাগায় পেয়ে বসল আমায়। নেশা নেশা ভাব । সেই শুরু হলো বুড়ো বয়েসের ভীমরতি ,, খাতায় কলম দিয়ে শব্দ নিয়ে নাড়াচাড়া । বুঝলাম লেখা ব্যাপারটা ড্রাগ এর থেকেও জোরালো একটা নেশা । সে নেশা এখনও কাটিয়ে উঠতে পারিনি । যত বয়স হচ্ছে নেশাটা আরো পেয়ে বসছে ,, দেখা যাক এই নেশায় নেশাতুর মানুষটা কোন ঘাটে গিয়ে শেষপর্যন্ত নোঙর করে।
সেই প্রথম পদক্ষেপ খুঁজে পেলাম , রোমান হরফে বাংলা লেখা , আজ সেটাকে বাংলা অক্ষরে লিখলাম ,, পড়ে দেখ তোমরা ,,,,,
No comments:
Post a Comment