আজ সারাদিন
তোর জানলায় শুধু
বৃষ্টি ভেজা আকাশ ,,
,,,,,,
ভালোবাসা মেখে থাক
বুকের পাশে গীতবিতান
,,,,,,,
পারলে দু এক কলম
লিখিস, চিঠি পত্র,,
,,,,,
Thursday, July 25, 2019
আজ বৃষ্টি হল
Tuesday, July 2, 2019
পুরোনো বাল্বের আলো,,
পুরোন বাল্বের আলো
---------------
তোর অস্তিত্ব এখন শুধু কবিতায়
তাই মনে পড়ে গেল
সেদিনের কিছু অনুভুতি
সেদিন রাতে ভিড়ের মধ্যে
তুই আমার বুকে হেলান দিয়ে বসেছিলি
তবুও কেন জানি না ,
অদ্ভুত এক শূন্যতা ছিল
অকারণ একাকীত্ব
ধূসর হয়ে গিয়েছিল পুরোন বাল্বের আলো
তোর চুলের বেড়া পেরিয়ে আসতে
কে জানে ,, হয়তো ক্ষনিকের জন্য
আমার মৃত্যু হয়েছিল,,
তাই তোর চুলের গন্ধ
ফিরে ফিরে আসে ,,আজও
সবাই ঘুমিয়ে পড়েছিল এদিকে সেদিকে
নোনা পুকুর ট্রাম ডিপো থেকে
দিনের প্রথম ট্রাম ঘন্টা বাজিযে
এলিয়ট রোডের দিকে চলে গেল
তুই তখনো আমার গা ঘেষে
স্বপ্ন দেখতে ব্যাস্ত ,,,,,
- অভ্র
জুলাই 2019
Saturday, June 8, 2019
যে কথার মানে খুঁজিনি আমি
যে কথার মানে খুঁজিনি কখনো
আজ হাওয়ার সাথে নিয়ত খুঁজে ফিরি
শত সহস্র আলোক বর্ষের ওপারে
কত শত নক্ষত্র , তারাও হয়তো
খুঁজে চলেছে তোমার ছোঁয়া
একলা এই পৃথিবীর বুকে
তখন ছিল না সেই স্রোতস্বিনী
ছিলনা কোন রূদ্ধ ভালবাসা
ছিলনা রাত জাগা দুটো চোখ
ছিলনা অকারণ দীর্ঘশ্বাস
পড়েছিল এই পৃথিবীর বুকে
কোন এক রূপালি ছায়া
ভালবাসা এসেছিল ,
পাহাড়ি হাওয়ার হাত ধরে ৷
নিঃশব্দ দুপরে, শীতলপাটি
ভিজে হাওয়া সময়ের আনাগোনা
গ্রহণ করে নিলে ভালোবাসা
তোমার জঠর , ভিজে গেল
অকারণ উত্তাপে ,,
উদ্ধত যৌবন , হল স্রোতস্বিনী
তরল হল সময় , জমে থাকা কুন্ঠা ।
তবুও উত্তর মেলেনা
পথের শেষে দেখতে পাই
সময় থমকে আছে ,, সেই প্রশ্নে
জীবনের শুরু কি ভালোবাসায়,
অথবা ভালবাসায় জীবন ,,
কে জানে ??
- অভ্র
জুন 2019
Tuesday, March 26, 2019
ইচ্ছামতীর ছায়া
ওরে ইচ্ছামতী , চেয়ে দেখ
তোর বুকের উপর আজ
মেখে আছে বর্ষামুখর
মিশ মিশে এক কালো রাত্রি
তা সত্বেও আমি জানি
তুই আজ এখনো নিদ্রাহীনা ।
আর আমার আকাশে
কায়াহীন অন্ধকার ,
সেই কালোর মাঝে অনেক খুঁজেও
ছায়া খুঁজে পেলাম না তোর ,,
নদীর ছায়া আকাশের গায়ে
সে তো আজও অসম্ভব।।
- অভ্র
27শে মার্চ 2019
Monday, February 25, 2019
প্রয়োজন ছিল না , তবুও
প্রয়োজন ছিল না , তবুও
হন্যে হয়ে তাকিয়ে ছিল ,
করিডোর এর শেষ দেয়াল এর জানলাটা,
তখনই সেই পুরনো বাতাস স্তব্ধ করা
রুক্ষ গন্ধ, এক লহমায় মনে হয়েছিল
আজ আর্মাগেডন, বিচার পাবে আকাশের
সেই এক চিলতে মেঘ।
তোর সমস্ত জটিলতা, তোর অশরীরী প্রেম
কি যেন একটা গান, অনেক বার শুনিয়েছিলি,,
ঈশান মেঘ হঠাৎ একটু হেসে আজ জিজ্ঞাসা করল
Saturday, November 24, 2018
ঊশ্রী ,তুই
কত কথা বলি
তবুও তুই সে ঊশ্রী নদী
মনকে নিয়ে মনের সাথে থাকিস
পাড়ের সাথে নিবিড় হয়ে যাস
শব্দ শুনি শুধু, কথা আর হয়ে ওঠে কই ।।
২৪শে নভেম্বর ২০১৮