Tuesday, July 2, 2019

পুরোনো বাল্বের আলো,,

পুরোন বাল্বের আলো
---------------

তোর অস্তিত্ব এখন শুধু কবিতায়
তাই মনে পড়ে গেল
সেদিনের  কিছু অনুভুতি
সেদিন রাতে ভিড়ের মধ্যে
তুই আমার বুকে হেলান দিয়ে বসেছিলি
তবুও কেন জানি না ,
অদ্ভুত এক শূন্যতা ছিল
অকারণ একাকীত্ব
ধূসর হয়ে গিয়েছিল পুরোন বাল্বের আলো
তোর চুলের বেড়া পেরিয়ে আসতে
কে জানে ,, হয়তো ক্ষনিকের জন্য
আমার মৃত্যু হয়েছিল,,
তাই তোর চুলের গন্ধ
ফিরে ফিরে আসে ,,আজও

সবাই ঘুমিয়ে পড়েছিল এদিকে সেদিকে
নোনা পুকুর ট্রাম ডিপো থেকে
দিনের প্রথম ট্রাম ঘন্টা বাজিযে
এলিয়ট রোডের দিকে চলে গেল
তুই তখনো আমার গা ঘেষে
স্বপ্ন দেখতে ব্যাস্ত ,,,,,

- অভ্র
জুলাই 2019

Saturday, June 8, 2019

যে কথার মানে খুঁজিনি আমি

যে কথার মানে খুঁজিনি কখনো
আজ হাওয়ার সাথে নিয়ত খুঁজে ফিরি
শত সহস্র আলোক বর্ষের ওপারে
কত শত নক্ষত্র , তারাও হয়তো
খুঁজে চলেছে তোমার ছোঁয়া
একলা এই পৃথিবীর বুকে
তখন ছিল না সেই স্রোতস্বিনী
ছিলনা কোন রূদ্ধ ভালবাসা
ছিলনা রাত জাগা দুটো চোখ
ছিলনা অকারণ দীর্ঘশ্বাস
পড়েছিল এই পৃথিবীর বুকে
কোন এক রূপালি ছায়া
ভালবাসা এসেছিল ,
পাহাড়ি হাওয়ার হাত ধরে ৷

নিঃশব্দ দুপরে, শীতলপাটি
ভিজে হাওয়া সময়ের আনাগোনা
গ্রহণ করে নিলে ভালোবাসা
তোমার জঠর , ভিজে গেল
অকারণ উত্তাপে ,,
উদ্ধত যৌবন , হল স্রোতস্বিনী
তরল হল সময় , জমে থাকা কুন্ঠা ।

তবুও উত্তর মেলেনা
পথের শেষে দেখতে পাই
সময় থমকে আছে ,,  সেই প্রশ্নে
জীবনের শুরু কি ভালোবাসায়,
অথবা ভালবাসায় জীবন ,,

কে জানে ??

- অভ্র
জুন 2019

Tuesday, March 26, 2019

ইচ্ছামতীর ছায়া

ওরে ইচ্ছামতী , চেয়ে দেখ
তোর বুকের উপর আজ
মেখে আছে বর্ষামুখর
মিশ মিশে এক কালো রাত্রি
তা সত্বেও আমি জানি
তুই আজ এখনো নিদ্রাহীনা ।
আর আমার আকাশে
কায়াহীন অন্ধকার ,

সেই কালোর মাঝে অনেক খুঁজেও
ছায়া খুঁজে পেলাম না তোর ,,

নদীর ছায়া আকাশের গায়ে
সে তো আজও অসম্ভব।।

- অভ্র
27শে মার্চ 2019

Monday, February 25, 2019

প্রয়োজন ছিল না , তবুও

নাম নেই কোন , তবুও 

করিডোর পথে হেঁটে গেলি
প্রয়োজন ছিল না , তবুও
হন্যে হয়ে তাকিয়ে ছিল ,
করিডোর এর শেষ দেয়াল এর জানলাটা,
তখনই সেই পুরনো বাতাস স্তব্ধ করা
রুক্ষ গন্ধ, এক লহমায় মনে হয়েছিল
আজ আর্মাগেডন, বিচার পাবে আকাশের
সেই এক চিলতে মেঘ।
মহুর্তেরা ঘিরে ফেলেছে তোকে
তোর সমস্ত জটিলতা, তোর অশরীরী প্রেম
কি যেন একটা গান, অনেক বার শুনিয়েছিলি,,
ঈশান মেঘ হঠাৎ একটু হেসে আজ জিজ্ঞাসা করল
" তোর মানুষ হয়ে জন্মানোর হিসাব মিলল ? " 

বাজনা বাদ্যি সব গুটিয়ে ফেলেছি এবার , 
দৌড়াতে হবে , নাহলে শেষ ফেরী আর কপালে জুটবে না। 

 - অভ্র 
২৫শে ফেব্রুয়ারী ২০১৯




আমরুল পাতা ,, কেন এই নাম জানিনা.... পুরোনো লেখা



























Saturday, November 24, 2018

ঊশ্রী ,তুই

কত কথা বলি
তবুও তুই সে ঊশ্রী নদী
মনকে নিয়ে মনের সাথে থাকিস
পাড়ের সাথে নিবিড় হয়ে যাস
শব্দ শুনি শুধু, কথা আর হয়ে ওঠে কই ।।

২৪শে নভেম্বর ২০১৮

Wednesday, August 8, 2018

ছায়া বাড়ি

রাস্তা শেষে ছায়া বাড়ি,
হঠাৎ চাঁদের আলোর ধাক্কায়
দুলে উঠল , অকারণ আবেগে
বাড়ীটা বেশ বয়স্ক , অনেকটাই
চিলেকোঠায় জমিয়ে রেখেছিল
বেশ কিছু অবৈধ যৌনতা,,
ওই বাড়িটার নাম আমি জানি
দেয়ালে বেয়ে ওঠা ভেজা শামুক গুলো
বাহানা খোঁজে , নিরুদ্দেশে যাবার
শ্যাওলা পড়া কলতলায় , নিদারুণ নগ্নতা
স্নান করে দিনের শেষে ,,
আজ ওরা এসেছে ,, সাথে একজোড়া বুলডোজার,, হলুদ কালো
ধূসর ছ্যাতলা পড়া , বাড়ি ভেঙে দেবে
ওরা বলে চলেছে এক নাগাড়ে
"শালা ওই বাড়ি দিলে সমাজ নস্ট করে
,,, "
বর্ষার মেঘ ,আজ ওদের দলে
ওই বাড়ি এখনও সেই গান গায়
কাল রাতেও গেয়েছিল ,, বুড়ো বাড়িটা
- অভ্র
আগস্ট 2018