কথা হবে তারপর
কথোপকথন , হয়তো বা মনে মনে ।
ফুল ও তো কথা বলে ,
তার গন্ধে , তার সুবাসে
তারপর ঝরে যায় ,,
জানলার কাঁচে , মানুষ
হয়ে যায় ছায়া মানুষ
ব্যস্ততা বয়ে যায়
তোমাদের কথা স্রোতে
আমি ডুবে যাচ্ছি
সময়ের গভীর আঁধারে
তোমার কথার ছবি
আমি গায়ে মেখে নিয়েছি
সেই পাড় ভাঙার কালে
স্বপ্ন আর দিগন্ত মিশে গেল
শেষ সূর্যাস্তের কমলায়
তুমি না হয় কাজ মিটিযে নাও ,
কথা হবে তারপর
কথোপকথন , হয়তো বা মনে মনে ।।
অভ্র
২১ শে এপ্রিল ২০২১
Monologue ? Naaki monn e monn e dialogue ? Dutoi besh ...
ReplyDeleteমনে মনে কথা ,, কথোপকথন ,, সে তো একা হয় না
DeleteMonologue ? Naaki monn e monn e dialogue ? Dutoi besh ...
ReplyDelete