উফফ ,,অনেক হিজিবিজি বক বক করলাম। বছর শুরুর ভাট বকা, বিশুদ্ধ ভাট , বাসি ভাত খেয়ে ভাট ( না না পান্তা না , ফ্রিজে রাখা পুরোনো ভাত )। অনেক হিসেব নিকেশ করলাম আসল কথাটা বলি, আমদের সাথে সাথেই সময় এর বয়স বাড়ল , একদিন অথবা এক বছর ( আপাতত পুরোনো হিসাবটাই চালু রাখলাম ), বয়স বাড়লে একটা হিসাব এর প্রয়োগ করলে ব্যাপারটা বদলে যায় ,, ধরা যাক প্রতি নববর্ষে সময়ের সাথে সাথে আমারও একবছর বড়ো হই অথবা বুড়ো হই, যদি কারুর বয়স ২০ হয় সে ২১ হল , আর আমার মত ৬১ বছরের ভাম ৬২ হয় যাব , তাহলে হিসাব টা কেমন হল প্রথম জন এর বয়স ৫% বাড়ল , আমার বাড়ল ১.৬৪% ,, তাহলে কি দাঁড়াল, বুড়ো গুলোর বুড়ো হবার রেট নিজের বয়সের হিসাবে ,ছেলে ছোকড়া দের থেকে অনেক কম , কি সব গুলিয়ে গেলো তো ,,,, কি কান্ড । সে যাই হোক সবাই কে অনেক অনেক শুভেচ্ছা ,, শুভ নববর্ষ,, সবাই ভালো থেকো,,,,
Monday, April 14, 2025
শুভ নববর্ষ ১৪৩২
নববর্ষ প্রতি বছর আসে। সে আর নতুন কি , তাই না ? বাঙালিদের আগে দুবার আসত, এখন দেখছি কলকাতার বাঙালিদের তিনবার আসে। হিসাব করে দেখলে সেটা বোঝা যাবে। আজকাল বুড়ো হয়েছি, বন্ধুরাও বুড়ো হয়েছে, সময় ও বুড়ো হয়েছে । নয় নয় করে কমতো হলো না , ১৪৩২ বছর ধরে দিন , সপ্তাহ ,মাস ,বছর হিসাব করে চলেছে । আমার তো মাত্র ৬২, তাও বেশ হেজে গেছি । ভাবছিলাম এই নববর্ষ গুলো গুলিয়ে দিলে কেমন হয় , পুরো হিসাবটা দিনের হিসাবে হবে। তারিখ লেখার সময় লেখা হবে দিনাঙ্ক ৫২২৬৭২ + ১ , মঙ্গলবার। এই কেউ জন্মালো মানে বছর মাস না , দিন বলা হবে ৫২২৩৪০ তম দিন তার জন্মদিন। সূর্যের গ্রহ গুলো যেমন ঘুরেছে ঘুরুক , সুপারনোভা যেমন হচ্ছে হোক , নতুন তারা জন্মালো কি কোন তারা নিউট্রন স্টার বা সাদা বামন (white dwarf) হয়ে গেল, তাতে আমাদের কি এসে গেল আমরা তো সেই উচ্ছে ভাজা , ট্যাল ট্যালে পটল আলুর ঝোল খেয়ে , হলুদ পোলাও আর কষা মাংস খাবার স্বপ্ন দেখেই কাটিয়ে দেব । নির্ভয়া অভয়া হয়েই চলবে, মহাকুম্ভ যাপনে গঙ্গা জল মানুষের ত্যাজ্য জিনিস পত্র সহযোগে আরো পবিত্র হয়ে উঠবে, কিম্বা দেশের মানুষ জন অনেক শিক্ষিত হবে কিন্তু শিক্ষার মান exponential হারে কমে যাবে, তাতে কি এসে গেল, আমাদের তো দিন গুনতেই হবে। সে যাইহোক হিসাব করে দেখলাম ৫২২৬৭২ দিন পেরিয়ে পরের দিন হবে কাল , সুয্যি মামা উঠবে , মানে পিথিবী ( বানান নিয়ে কোন পোষনো করবেন না ,বলে দিলাম) আরো একবার ঘুরে নেবে। তাতে কি এসে গেল , সেই ডিম পাঁউরুটি খেয়ে কাজে বেরোবো। পোচুর ছেলে মেয়ে একগাদা রিল বানিয়ে পয়সা কমানোর চেষ্টা করবে, লাখ লাখ ছেলে মেয়ে গদ গদ হয়ে সেল্ফি তুলে পোস্ট করবে । এমন নয় যে আমাদের মত বুড়ো বুড়িরা করবে না। কিন্তু ঘটনাটা তো সেই এক, ৫২২৬৭২+ ১ তম দিন।
Subscribe to:
Comments (Atom)