কিন্তু এত বকবক কেন করলাম ,, কারন খুঁজে পাইনি এখনো,, তবে এই বিবর্তনের ফলে সবার নিজের নিজের একটা পোস্ট অফিস তৈরি হয়ে গেল সেটা ভাল না খারাপ , সুবিধা না বিপদ বুঝে ওঠার আগেই বোমার আঘাতে ধরাশায়ী ,, তারপর মানুষ নিজের মত করে আবার চিঠি লেখা শুরু করল, কখনো সে চিঠি পোস্ট করে ডাকবাক্সে , কখনো মনখারাপ এর বোঝায় লেখা চিঠি ছিঁড়ে ফেলে , রুষা ভাবে পৃথু কে দু এক লাইন লিখবে ,, কিন্তু অভিমান এর বোঝায় পোস্টবক্স এর ঘুলঘুলিতে সেই চিঠি পোস্ট করা হয়ে ওঠে না ,, ইচ্ছা হলেও সে কান্না চেপে খাতা কলম নিয়ে লিখতে বসে নতুন চিঠি,,
তাই ভাবছিলাম আমিও লিখি দু এক কলম ,, না হয় আস্ত একটা চিঠি ,, পোস্ট করব , ঠিকানা জানি , কিন্তু বুঝে উঠতে পারছি না পোস্ট অফিস এর ধর্মঘট শেষ হবার আগে আমার এই চিঠি হারিয়ে যাবে না তো,,, তবুও আবার লাল ডাকবাক্সে পোস্ট করে দিলাম ,,
অভ্রজিৎ
৩১শে আগস্ট ২০২১
৩১শে আগস্ট ২০২১