Tuesday, August 18, 2020
Monday, August 17, 2020
আতঙ্ক নাকি ভালবাসা
আতঙ্ক নাকি ভালবাসা
নখের আছড়ে, ছিন্ন ভিন্ন অস্তিত্ব,
আমার ভালবাসা , নাকি সে এক আতঙ্ক
রমণীয় ছন্দে হেঁটে আসে
সিক্ত প্রেম ,ভাসে নগ্ন হয়ে
মেঘে মাখা মেঘনা জলে
নাকি সে হলুদ নদী
পাড় ভেঙে ভাসিয়ে দিল
হাতের মুঠোর শেষ আশা ভরসা ।
তবুও হেঁটে চলেছি , পথ আঁকাবাঁকা
পাড় করেকাবাকা, ফেটে যাওয়া
ভালবাসা বুদবুদ , উন্মুক্ত বুকের গন্ধে
নেশার আগুন , জ্বালিয়েছি অকারনে
গায়ে মেখে আছে এখন ,
থাবা থাবা জারজ জন্ত্রনার, গন্ধ
অনেকটা , পুরনো মদের মত
আকণ্ঠ পান করেও,
আকাশের রঙ এখন ফ্যাকাশে ।
ওই বেঞ্চের ধারে বসেছিল সেদিন
দু হাত ব্যাবধান ছিল , দুজনের মাঝে
শেষ বারের মত দেখা করে গেল
এসেছিল আগুন নিভিয়ে দিতে
সাক্ষী রেখেছিল দুজন ,
জলের পাড়ে এক নৌকা ,
আর সামনে বসে থাকা এক শালিক
ভেজা অস্থি ছাই , মেঘনা পাড়ে
কাদা মাটি , সময় পেরিয়ে
গায়ে ঘাসেচাদর পড়ে ,
ভালবাসা চাপা দিল
তার পুড়ে যাওয়া শ্বেতীর দাগ ।
- অভ্র
১৮ই অগাস্ট ২০২০
Subscribe to:
Comments (Atom)
